Posts

Showing posts from January, 2023

ও আকাশ প্রদীপ জ্বেলো না

  ও আকাশ প্রদীপ জ্বেলো না ও বাতাস আঁখি মেলো না আমার প্রিয়া লজ্জা পেতে পারে আহা কাছে এসেও ফিরে যেতে পারে।। তার সময় হলো আমায় মালা দেবার সে যে প্রাণের সুরে গান শোনাবে এবার সেই সুরেতে ঝর্ণা তুমি চরণ ফেলো না।। ও পলাশ ফিরে চেও না ও কোকিল তুমি গেও না লাজুক লতা হয়ত গো লাজ পাবে তার মুখের কথা মুখে রয়ে যাবে। তার অনেক ভীরু স্বপ্ন জাগে আশায় আহা হৃদয় মাঝে সুরের খেয়া ভাসায় দোহাই বকুল ছন্দে তাহার গন্ধ ঢেলো না।।

আমি দূর হতে তোমারেই দেখেছি Fm

আমি   দূর   হতে   তোমারেই   দেখেছি আর   মুগ্ধ   হয়ে   চোখে   চেয়ে   থেকেছি  (x2) বাজে   কিনিকিনি   রিনিঝিনি তোমারে   যে   চিনি   চিনি মনে   মনে   কত   ছবি   একেঁছি ।। ছিল   ভাবে   ভরা   দুটি   আঁখি   চঞ্চল তুমি   বাতাসে   উড়ালে   ভীরু   অঞ্চল  (x2) ঐ   রুপের   মাধুরী   মোর   সঞ্চয়ে   রেখেছি ।। কস্তুরি   মৃগ   তুমি   যেন   কস্তুরি   মৃগ   তুমি আপণ   গন্ধ   ঢেলে   এ   হৃদয়   ছুঁয়ে   গেলে সে   মায়ায়   আপনারে   ঢেকেছি। ঐ   কপলে   দেখেছি   লাল   পদ্ম যেন   দল   মেলে   ফুঁটেছে   সে   সদ্য  (x2) আমি   ভ্রমরে   গুঞ্জনে   তোমারেই   ডেকেছি।।