Posts

Showing posts from September, 2018

মনের জানালা ধরে উঁকি দিয়ে A#

A# মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে যার চোখ তাকে আর মনে পড়ে না। চেয়ে চেয়ে কত রাত দিন কেটে গেছে আর কোন চোখ তবু মনে ধরে না। হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে ঝুরঝুর ঝরে গেছে কামনার ফুল। মালা গেথে কবে থেকে নিয়ে বসে আছি আবার কখনও যদি করে সেই ভুল ভুলেও কভু তো সে ভুল করে না।। যেতে যেতে গানখানি পিছে ফেলে গেছে ছমছম নুপূরের সকরুণ সুর। শিকলে বাধিতে তারে চেয়েছিনু বুঝি শিকল চরণে তার হয়েছে নুপূর ধরার বাধনে সে তো ধরা পড়ে না।।

আজ দুজনার দুটি পথ D#m

D#m আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে। তোমার ও পথ আলোয় ভরানো জানি আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে।। সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে। তোমারেই তবু দেখি বারে বারে আজ শুধু দূরে থেকে আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে।। আমার এ কূল ছাড়ি তব বিস্মরণের খেয়া ভরা পালে অকূলে দিয়েছি পাড়ি। আজ যত বার দ্বীপ জ্বালি আলো নয় পাই কালি। এ বেদনা তবু সহি হাসিমুখে নিজেকে লুকায়ে রেখে আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে।। গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়

যাবার আগে কিছু বলে গেলে না

Bm যাবার আগে কিছু বলে গেলে না নীরবে শুধু রইলে চেয়ে কিছু কি বলার ছিল না।। তখনো বসন্ত শেষ চৈত্রের বেলা তখনো বাতাস আঁচলে করে যে খেলা তখনো পাখির গানে সাজানো ফুলের মেলা ওদের ঐ উচ্ছ্বাস এতটুকু তুমি কি গো তোমার হৃদয়ে পেলে না।। এত কি অভিমান, ভুল বোঝা বল কত কিসের বেদনাতে প্রেমকে কাঁদালে এত কিসের অহংকারে এখনো আগেরই মত আমার এই প্রশ্নের কোনই জবাব তুমি এখনো আমাকে দিলে না।। কথা: পুলক বন্ধোপাধ্যায় সুরকার হেমন্ত মুখোপাধ্যায়

বসে আছি পথ চেয়ে

D#m বসে আছি পথ চেয়ে ফাগুনেরও গান গেয়ে যত ভাবি ভুলে যাবো মন মানে না।। বেদনার শতদলে স্মৃতিরও সুরভি জ্বলে নিশীথেরও মন বিনা সুর জানে না।। আজ তুমি নেই সাথে ভুলে থাকা ছলনাতে মনে মনে ভাবি শুধু তোমারি কথা পাওয়া না পাওয়ার মাঝে অচেনারও সুর বাজে সুরভিত বিরহের মর্ম ব্যথা। তুমি ওগো তুমি মোরে বেঁধেছ যে মায়া ডোরে সে বাঁধনে দু’নয়নে ঘুম আসেনা।।

শোন বন্ধু শোন

শোন বন্ধু শোন প্রাণহীন এই শহরের ইতিকথা ইটের পাঁজরে, লোহার খাঁচায় দারুণ মর্মব্যথা।। এখানে আকাশ নেই এখানে বাতাস নেই। এখানে অন্ধ গলির নরকে মুক্তির আকুলতা।। জীবনের ফুল মুকুলেই ঝরে সুকঠিন ফুটপাতে অতি সঞ্চয়ী ক্রুর দানবের উদ্ধত পদাঘাতে এখানে শান্তি নেই এখানে সত্যি নেই। প্রাসাদ-নগরী যেন বিলাসের নিদারুণ রসিকতা।।

সুরের আকাশে তুমি যে গো

C সুরের আকাশে তুমি যে গো শুকতাঁরা আমায় করেছ একি চঞ্চল (আমি) বিহ্বল দিশাহারা।। অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে। মহা তমসার আলোর ঝর্ণাধারা।। নব চেতনার রক্তকমল দলে অগ্নি ভ্রমর দিগন্তে জাগে রাগিনী পরিমলে। মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ। কত রজনীর অশ্রু তিমির ভেঙেছ অন্ধ কারা।।

ঝড় উঠেছে বাউল বাতাস

ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী। সাত মহলা, স্বপ্নপুরী নিভল হাজার ভাতি।। রুদ্র বীণার ঝংকারেতে ক্ষুব্ধ জীবন উঠল মেতে। সকল আশার রঙ্গিন নেশা ঘুচল রাতারাতি।। আকাশ জুড়ে দীর্ঘশ্বাসে মাতন হলো শুরু। সুরের স্বপন ভাঙল শুনে মেঘের গুরু গুরু। উড়ছে ভুলের ঘূর্ণি হাওয়া সকল চাওয়া, সকল পাওয়া। শুকনো পাতার মর মরিয়া করছে মাতামাতি।।

বনতল ফুলে ফুলে ঢাকা

C# বনতল ফুলে ফুলে ঢাকা দূর নীলিমায় উঠে চাঁদ বাঁকা শুধু এই পথ চেয়ে থাকা ভাল কি লাগে। বাতাসের ফাল্গুনী গান ভরে তোলে আঙ্গিনা বিতান। দুলে উঠে মাধবীর প্রাণ কি অনুরাগে, কি অনুরাগে।। কপোতের বুকে ঐ কত সুখে কপোতি ঘুমায় লীলা ছলে বনলতা কি সোহাগে তরুরে জড়ায়। ফেলে আসা দুটি কথা তার ভোলা শুধু হলো না আমার। একা থাকা এতো যে ব্যাথার বুঝি নি আগে, বুঝি নি আগে।।

এই রাত তোমার আমার

F# এই রাত তোমার আমার ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনের।। এই রাত শুধু যে গানের এই ক্ষণও এ দুটি প্রাণের কুহু কুজনের এই রাত তোমার আমার….।। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই, শুধু দুজনের এই রাত তোমার আমার.....।।

আমি দূর হতে তোমারেই দেখেছি

Fm আমি দূর হতে তোমারেই দেখেছি আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি বাজে কিঙ্কিনী রিনিঝিনি তোমাকে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি।। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি।। কস্তূরী মৃগ তুমি (যেন) আপন গন্ধ দিয়ে, এ হৃদয় ছুঁয়ে গেলে সে মায়ায় আপনারে ঢেকেছি। ওই কপোলে দেখেছি লাল পদ্ম যেন দল মেলে ফুটেছে সে সদ্য আমি ভ্রমরের গুঞ্জনে তোমারেই ডেকেছি।।

মুছে যাওয়া দিনগুলি

F মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙ্গে রঙ্গে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায় মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে।। সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে সেই সুর কাঁদে আজি আমার প্রাণে। ভেঙ্গে গেছে হায়, ভেঙ্গে গেছে হায় ভেঙ্গে গেছে আজ সেই মধুর মিলন মেলা ভেঙ্গে গেছে আজ সেই হাসি আর রঙ্গের খেলা কোথায় কখন কবে কোন তাঁরা ঝরে গেল আকাশ কি মনে রাখে।।

কতদিন পরে এলে একটু বসো

C#m কতদিন পরে এলে একটু বসো। তোমায় অনেক কথা বলার ছিল যদি শোন।। আকাশে বৃষ্টি আসুক গাছেরা উঠুক কেঁপে ঝড়ে। সেই ঝড় একটু উঠূক তোমার মনের ঘরে বহুদিন এমন কথা বলার ছুটি পা্ইনি জেন।। জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা। সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা চেনা গান বাজলো যদি বেজেই আবার থামবে কেন।।

তারে বলে দিও

D# তারে বলে দিও সে যেন আসেনা আমার দ্বারে তারে বলে দিও ঐ গুনগুন সুরে মন হাসেনা।। গা মা পা মা গা রে সা রে মা গা রে গা রে সা রে সা নি সা .... ঐ ফুল মালা দিল শুধু জ্বালা ধুলায় সে যাক ঝরে যাকনা এই ভাঙ্গা বাঁশি ভোলে শুধু হাসি ব্যাথায় সে থাক ভরে থাকনা জানি ফাগুন আমায় ভালবাসেনা।। নেই আলো চাঁদে যেন রাত কাঁদে এ আঁধার শেষ তবু হয়না যায় প্রেম সরে ফাঁকি দেয় মোরে এই ব্যাথা প্রানে সয়না হায় স্বপ্নে আঁখি আর ভাসেনা।।

এই মেঘলা দিনে একলা

D# এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনা তো মন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।। যুঁথী বনে ঐ হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায়রে দিন যায়রে ভরে আঁধারে ভুবন ।। শুধু ঝরে ঝর ঝর আজ বারি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে। তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন ।।

আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা

A# আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম আমি বন্যার কাছে ঘূণীর কাছে রাখলাম নিশানা।। কখন জানিনা সে তুমি আমার জীবনে এসে যেন স্বঘন শ্রাবনে প্লাবনে দুকূলে ভেসে শুধু হেসে ভালোবেসে যতো যতনে সাজানো স্বপ্ন হলো সকলি নিমেষে ভগ্ন আমি দূর্বার স্রোতে ভাসলাম তরী অজানা নিশানা।। ওগো ঝড়া পাতা যদি আবার কখনো ডাকো সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো যদি ডাকো যদি ডাকো।। আমি আবার কাঁদবো হাসবো এই জীবন জোয়ারে ভাসবো আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে রেখে যাবো নিশানা।।

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা

E/D আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা।। কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে একদিন চেয়ে দেখি আমি তুমি হারা।। আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে মন যা বোঝে না বুঝে , না বুঝে তা বোঝে। আমার চতুরপাশে সব কিছু যায় আসে আমি শুধু তুষারিত গতিহীন ধারা।।

একগোছা রজনীগন্ধা হাতে F

F/D একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম - চললাম-চললাম।। বেশকিছু সময় তো থাকলাম , ডাকলাম , মন রাখলাম ; দেখলাম দুটি চোখে বৃষ্টি - বৃষ্টি ভেজা দৃষ্টি। মনে কোরো আমি এক মৃত কোন জোনাকী - সারারাত আলো দিয়ে জ্বললাম চললাম-চললাম।। এখানেই সবকিছু শেষ নয় , বেশ নয় , যদি মনে হয় ; লিখে নিও গল্পের শেষটা , থাকনা তবু রেশটা - দেখো না গো চেয়ে তুমি আনমনা চরণে কোন ফুল ভুল করে দললাম। চললাম-চললাম।। কথা: গৌরিপ্রসন্ন মজুমদার সুর: নচিকেতা ঘোষ

অলির কথা শুনে বকুল হাসে

F/D অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো ধরার ও ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মত তুমি আমার কাছে কভু আসো না তো।। আকাশ পারে ঐ আনেক দূরে যেমন করে মেঘ যায় গো উড়ে। যেমন করে সে হাওয়ায় ভাসে কই তাহার মত তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো।। চাঁদের আলোয় রাত যায় যে ভরে তাহার মত তুমি কর না কেন ও গো ধন্য মোরে। যেমন করে নীড়ে একটি পাখি সাথীরে কাছে তার নেয় গো ডাকি যেমন করে সে ভালবাসে কই তাহার মত তুমি আমায় কভুও ভালবাসো না তো।। কথা: গৌরিপ্রসন্ন মজুমদার সুর: হেমন্ত মুখোপাধ্যায়

কেন দূরে থাক

Dm/Cm কেন দূরে থাক শুধু আড়াল রাখ কে তুমি কে তুমি আমায় ডাক? কেন দূরে থাক?।। মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে সে মধুর স্বপ্ন ভেঙ্গো না কো।। ভাবে মাধুরী সুরভী তার বিলায়ে যাবে মধুপের সুরে সুর মিলায়ে। তোমারি ধ্যায়ানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো।

মেঘ কালো আঁধার কালো

C-G মেঘ কালো আঁধার কালো, আর কলংক যে কালো যে কালিতে বিনোদিনী হারালো তার কূল তার চেয়েও কালো কন্যা তোমার মাথার চুল মেঘ কালো আঁধার কালো।। কাশ যে সাদা ধেনু সাদা, আর সাদা খেয়ার পাল সাদা যে ঐ স্বপ্ন মাখা রাজহংসের পাখা, তার চেয়েও সাদা কন্যা, তোমার হাতের শাঁখা। মেঘ কালো আঁধার কালো।। লজ্জা রাঙ্গা সিঁদুর রাঙ্গা, আর রাঙ্গা কৃষ্ণচূড়া রাঙ্গা যে গো সাঁঝ আকাশে ঐ যে অস্ত রাগ কন্যা সবার চেয়েও রাঙ্গা তোমার আলতার ঐ দাগ মেঘ কালো আধার কালো।। শস্য সবুজ পাতা সবুজ, আর সবুজ টিয়া পাখি দূর্বা সবুজ, তার সাথে যে চির সবুজ বন সবার চেয়েও সবুজ কণ্যা তোমার অবুঝ মন মেঘ কালো আধার কালো।।

দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক

দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বনবন বনবন ছন্দে ছন্দে কত রঙ বদলায় রঙ বদলায় । কখনও পিঙ্গল, কখন সবুজ, কখন বুঝি আর কখন অবুঝ। হৃদয় দিলে যার হৃদয় মেলে হৃদয় যাবে সে কাল, পথে ফেলে । গোলক ধাঁধারে ভাই, তাই লেগেছে তাক । ও এই ঘুরন্ত নাগর দোলায় কখন কাঁদায় আর কখন ভুলায় । কখন সাদা আর কখন কালো কখন মন্দ যে কখন ভালো । জীবন জুয়ায় বীর জিতে গেলে, বোকার হদ্দ যদি হেরে গেলে । কপাল মন্দ আজ, কাল চিচিং ফাঁক।

ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে

Cm ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে… তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে।। এ কূল ভেঙে ও কূল তুমি গড়ো যার একূল ওকূল দুকূল গেল তার লাগি কি করো?। আমায় ভাবছো মিছেই পর, তোমার নেই কি অবসর সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে।।