আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা

E/D
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল জীবন সারা।।


কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো।
নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে
একদিন চেয়ে দেখি আমি তুমি হারা।।


আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে,না বুঝে তা বোঝে।
আমার চতুরপাশে সব কিছু যায় আসে
আমি শুধু তুষারিত গতিহীন ধারা।।

Comments

Popular posts from this blog

বসে আছি পথ চেয়ে

সুরের আকাশে তুমি যে গো

বনতল ফুলে ফুলে ঢাকা