দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক

দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক,
এই দুনিয়া ঘুরে বনবন বনবন
ছন্দে ছন্দে কত রঙ বদলায়
রঙ বদলায় ।

কখনও পিঙ্গল, কখন সবুজ,
কখন বুঝি আর কখন অবুঝ।
হৃদয় দিলে যার হৃদয় মেলে
হৃদয় যাবে সে কাল, পথে ফেলে ।
গোলক ধাঁধারে ভাই, তাই লেগেছে তাক ।

ও এই ঘুরন্ত নাগর দোলায়
কখন কাঁদায় আর কখন ভুলায় ।

কখন সাদা আর কখন কালো
কখন মন্দ যে কখন ভালো ।
জীবন জুয়ায় বীর জিতে গেলে,
বোকার হদ্দ যদি হেরে গেলে ।
কপাল মন্দ আজ, কাল চিচিং ফাঁক।

Comments

Popular posts from this blog

বসে আছি পথ চেয়ে

সুরের আকাশে তুমি যে গো

বনতল ফুলে ফুলে ঢাকা