একগোছা রজনীগন্ধা হাতে F

F/D
একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম
- চললাম-চললাম।।

বেশকিছু সময় তো থাকলাম,
ডাকলাম, মন রাখলাম;
দেখলাম দুটি চোখে বৃষ্টি- বৃষ্টি ভেজা দৃষ্টি।
মনে কোরো আমি এক মৃত কোন জোনাকী-
সারারাত আলো দিয়ে জ্বললাম
চললাম-চললাম।।

এখানেই সবকিছু শেষ নয়,
বেশ নয়, যদি মনে হয়;
লিখে নিও গল্পের শেষটা,
থাকনা তবু রেশটা-
দেখো না গো চেয়ে তুমি আনমনা চরণে
কোন ফুল ভুল করে দললাম।
চললাম-চললাম।।

কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সুর: নচিকেতা ঘোষ

Comments

Popular posts from this blog

বসে আছি পথ চেয়ে

সুরের আকাশে তুমি যে গো

বনতল ফুলে ফুলে ঢাকা