আমি দূর হতে তোমারেই দেখেছি
Fm
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি
বাজে কিঙ্কিনী রিনিঝিনি
তোমাকে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি।।
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি
বাজে কিঙ্কিনী রিনিঝিনি
তোমাকে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি।।
ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল
ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি।।
কস্তূরী মৃগ তুমি (যেন)
আপন গন্ধ দিয়ে, এ হৃদয় ছুঁয়ে গেলে
সে মায়ায় আপনারে ঢেকেছি।
ওই কপোলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুটেছে সে সদ্য
আমি ভ্রমরের গুঞ্জনে তোমারেই ডেকেছি।।
Comments
Post a Comment