ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে
Cm
ও নদীরে,
একটি কথা শুধাই শুধু তোমারে
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ
ও নদীরে…
একটি কথা শুধাই শুধু তোমারে
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ
ও নদীরে…
তোমার কোনো বাঁধন নাই
তুমি ঘর ছাড়া কি তাই
এই আছো ভাটায়
আবার এই তো দেখি জোয়ারে।।
তুমি ঘর ছাড়া কি তাই
এই আছো ভাটায়
আবার এই তো দেখি জোয়ারে।।
এ কূল ভেঙে ও কূল তুমি গড়ো
যার একূল ওকূল দুকূল গেল
তার লাগি কি করো?।
যার একূল ওকূল দুকূল গেল
তার লাগি কি করো?।
আমায় ভাবছো মিছেই পর,
তোমার নেই কি অবসর
সুখ দুঃখের কথা কিছু
কইলে না হয় আমারে।।
তোমার নেই কি অবসর
সুখ দুঃখের কথা কিছু
কইলে না হয় আমারে।।
Comments
Post a Comment