সুরের আকাশে তুমি যে গো

C
সুরের আকাশে তুমি যে গো শুকতাঁরা
আমায় করেছ একি চঞ্চল
(আমি) বিহ্বল দিশাহারা।।

অরুণাচলের বুকে
তুমি জাগালে দীপ্ত মুখে।
মহা তমসার আলোর ঝর্ণাধারা।।

নব চেতনার রক্তকমল দলে
অগ্নি ভ্রমর দিগন্তে জাগে রাগিনী পরিমলে।

মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ।
কত রজনীর অশ্রু তিমির ভেঙেছ অন্ধ কারা।।

Comments

Popular posts from this blog

বসে আছি পথ চেয়ে

বনতল ফুলে ফুলে ঢাকা