আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা

A#
আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা।
আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম
আমি বন্যার কাছে ঘূণীর কাছে রাখলাম নিশানা।।

কখন জানিনা সে তুমি আমার জীবনে এসে
যেন স্বঘন শ্রাবনে প্লাবনে দুকূলে ভেসে
শুধু হেসে ভালোবেসে
যতো যতনে সাজানো স্বপ্ন হলো সকলি নিমেষে ভগ্ন
আমি দূর্বার স্রোতে ভাসলাম তরী অজানা নিশানা।।

ওগো ঝড়া পাতা যদি আবার কখনো ডাকো
সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো
যদি ডাকো যদি ডাকো।।
আমি আবার কাঁদবো হাসবো এই জীবন জোয়ারে ভাসবো
আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে রেখে যাবো নিশানা।।


Comments

Popular posts from this blog

বসে আছি পথ চেয়ে

সুরের আকাশে তুমি যে গো

বনতল ফুলে ফুলে ঢাকা